• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে শিক্ষক দম্পতির বাসায় চুরি মামলায় ৩ আসামি আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার টিএন্ডটি রোডের শিক্ষক দম্পতি আবু রায়হান ও জাহানারা বেগমের বাসায় দুঃসাহসিক চুরি মামলায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ৩জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। সোমবার ধৃত আসামিদের মধ্যে একজন চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। চুরি মামলায় আটককৃত আসামিরা হচ্ছে, উপজেলার কাকনহাটি গ্রামের জসিম উদ্দিনের পুত্র রবিন মিয়া (৩০), দত্তপাড়া গ্রামের মৃত মজনু মিয়া পুত্র অন্তর মিয়া (২০) ও মৃত ফিরুজ আলীর পুত্র পারভেজ আহমেদ সাগর (২২)। 

শিক্ষক দম্পতির থানায় দেয়া এজহার সূত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় স্বামী স্ত্রী দুজনই বাসায় তালা দিয়ে সন্ধ্যায় ময়মনসিংহ ছেলের বাসায় চলে যান। এসুযোগে সংঘবদ্ধ চোরের দল ১১জানুয়ারি সন্ধ্যা থেকে ১৩ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত যেকোন সময়ে বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে ওয়ারড্রপের ড্রয়ার এবং স্টিলের আলমিরার তালা ভেঙে নগদ একলক্ষ বিশ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল, মূল্যবান কাগজপত্র সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এবাপারে ১৪জানুয়ারি শিক্ষিকা জাহানারা বেগম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম এক অভিযান চালিয়ে দত্তপাড়া এলাকা থেকে তিনজকে আটক করে আদালতে সোপর্দ করে। এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান জানান, শিক্ষক দম্পতির অভিযোগের প্রেক্ষিতে দত্তপাড়া এলাকা থেকে ৫জনকে আটক করে থানায় আনা হয়। বিভিন্ন জিজ্ঞাসাবাদে দুইজন চুরির সাথে সম্পৃক্ত না থাকায় দুইজনকে ছেড়ে দেয়া হয়।

অপর তিন জনকে সোমবার ৪৫৭/৩৮০ ধারায় আদালতে প্রেরণ করলে পারভেজ আহমেদ সাগর নামের আসামি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে চুরির বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে ও চুরি যাওয়া মালামাল ফেরত দেয়ার কথাও জানিয়েছে। ধৃত আসামিদের দেয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় জড়িত অপর এক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo