• খেলাধুলা

ফরিদপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শুরু হয়েছে ‌‌ ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা  উদ্বোধন করেন ‌ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং  জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের পুলিশ সুপার ‌ মোর্শেদ আলম ও ‌‌ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং  জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ ‌ উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভেন্যুতে মোট চারটি দল অংশগ্রহণ করছে। ‌দলগুলো হলো  শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও মাদারীপুর। এতে উদ্বোধনী খেলায়  শরীয়তপুর জেলা দল মাদারীপুর জেলা দল  মোকাবেলা করছে ‌। খেলাটি ৫০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে।

এ টুর্নামেন্টে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) এবং সার্বিক তত্ত্বাবধানের  দায়িত্ব রয়েছে ‌ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা। এই টুর্নামেন্ট থেকে ভালো মানের ‌ খেলোয়ার  বেরিয়ে আসবে বলে বক্তারা   আশা ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo