• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্কঃ হাইপারসনিক ওয়ারহেড লাগানো একটি নতুন কঠিন জ্বালানী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে যে তারা আরও শক্তিশালী, শনাক্ত করা কঠিন অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের এই ক্ষেপণাস্ত্র পূর্ব এশিয়ার কোনো দেশের কাছে বিপদের কারণ হবে না। গত নভেম্বরে গুপ্তচর-উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে উত্তর কোরিয়া।

তারপর থেকে এই অঞ্চলে উত্তেজনা অনেকটাই বেড়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া মধ্যবর্তী সলিড ফুয়েল ব্যালেস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের নতুন উচ্চক্ষমতাযুক্ত ইঞ্জিন তৈরি করেছে। তার পরীক্ষা হলো। কেএনসিএ বলেছে, প্রতিবোশী কোনো দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে না। আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনো যোগ নেই।

রোববার বিকেলে এই পরীক্ষা করা হয়। এর সঙ্গে হাইপারসনিক ম্যানুভারেবল কন্ট্রোলড ওয়ারহেড ছিল। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বিবৃতি দিয়ে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার দূরে ইস্ট সি-তে গিয়ে পড়ে। সিউল, ওয়াশিংটন ও টোকিওর বিশেষজ্ঞরা এখন পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। পিয়ংইয়ং নভেম্বরে জানিয়েছিল, তারা মধ্যবর্তী নতুন সলিড ফুয়েল ইঞ্জিনের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করবে।

ডিসম্বরের মাঝামাঝি উত্তর কোরিয়া হসং ১৮ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। তারপর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো। এই সলিড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হলো উত্তর কোরিয়ার সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র।  এটা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে। নভেম্বরে উত্তর কোরিয়া মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ পাঠায়।

তখনই তারা ঘোষণা করে, পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক বাড়ানো হবে। এই নিয়ে ওই অঞ্চলে প্রবল উত্তেজনা দেখা দেয়। বিশেষজ্ঞরা তখন বলেছিলেন যে, দক্ষিণ কোরিয়ার নির্বাচন হবে এপ্রিলে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বরে। দুইটি নির্বাচনের আগে উত্তর কোরিয়া ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করে দেখবে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo