• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী সদর থানায় লিখিত অভিযোগ করলে চারিদিকে সোরগোল পরে যায় । এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জামিলনগর মোড়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে যা বগুড়ায় নতুন নয়।

অভিযোগকারী ব্যবসায়ী ওই এলাকার কোরবান সাকিদারের ছেলে নজরুল ইসলাম (৪৫)। তিনি শহরের সাতমাথায় ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল শনিবার দিবাগত রাতে সাড়ে ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন।জামিলনগর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী ডিবি পরিচয়ে তার পথরোধ করে।

তাদের একজন হেলমেট ও অন্যজন মুখে মাস্ক পরা ছিল। দুর্বৃত্তরা নজরুলের থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে তাকে সড়কে ফেলে দেয়। এরপর দ্রুত নিজেদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, টাকাগুলো আমার শেষ সম্বল। ব্যবসায়িক কাজ শেষে প্রতিদিন একই সময়ে আমি বাড়ি ফিরি। কেউ হয়তো টার্গেট করে টাকা ছিনিয়ে নিয়েছে।

বাড়ির কাছে এসে এরকম বিপদে পড়তে হবে কখনো ভাবিনি। দ্রুত টাকা উদ্ধার না হলে আমাকে পথে বসতে হবে। বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান বলেন, নজরুল নামের এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo