• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে মাদক, চোরাচালান ও হত্যা মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুুড়িগ্রামের রৌমারীতে মাদক, চোরাচালান ও হত্যা মামলার কুখ্যাত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, রৌমারীর সীমান্তবর্তী এলাকার কুখ্যাত চোরাচালান কারবারী, ২০১৯ সালে হত্যা মামলা, ২০২০ সালে বিজিবি'র সরকারি কাজে বাধা প্রদান করায় হামলার মামলা এবং তার বিভিন্ন সালে মাদক ও চোরাচালান মামলা রয়েছে।

সেই কুখ্যাত রফিকুল ইসলামকে শনিবার রাতে ওয়ারেন্টমুলে গ্রেফতার করে পুলিশ।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী রৌমারী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিল।

তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, মাদক হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং পূর্বের ৪ টি মামলা রয়েছে। শনিবার ১৩ জানুয়ারি রাতে তাকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।  নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo