ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ৭ কেজি ৯'শ গ্রাম গাঁজাসহ মোঃ আকুল মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেইট এলাকা থেকে চর লাঠিয়ালডাঙ্গা এলাকার মাদক কারবারি মোঃ আকুল মিয়া (৩৫)কে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)