• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ইয়াবাসহ ১৬টি মাদক মামলার আসামী সেই নয়ন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৬ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি মো. নয়ন মিয়া(৩৫)কে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে তবকপুর ইউনিয়নের উমানন্দ তবকপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল হাকিম, এএসআই আরিফুল ইসলাম, সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার থেকে ১০১ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার(১১ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের ১৬ টি মাদক মামলা রয়েছে।   

মন্তব্য (০)





image

রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন এর অভিযান: আরসার সেকেন্ড-ইন-ক...

১

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা ...

image

জামালপুরে ৯৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯৫২ পিস অবৈধ নেশাজাতীয় ট্য...

image

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মস...

৩

নওগাঁ প্রতিনিধি : ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন...

image

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২

৪

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় র...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

  • company_logo