• অপরাধ ও দুর্নীতি

ম্যাজিস্ট্রেটকে ঘুষ প্রদানের প্রস্তাবে ১ লক্ষ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের চিববাড়ী রোডে ৬ জানুয়ারি২৪ ইং শনিবার দুপুর মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জনৈক মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) একটি কালো ব্যাকপ্যাক ব্যাগসহ আটক করা হয়। ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এর ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করেন। তার বিরুদ্ধে নির্বাচনে ঘুষ প্রদানের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগ স্বীকার করায় অভিযুক্ত মোঃ মঈনুল ইসলাম চৌধুরীকে দন্ডবিধি, ১৮৬০ এর আওতায় সর্বমোট ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়। আটককৃত ০৫ লক্ষ টাকা সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহায়তা প্রদান করেন আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo