• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ আটক ৪

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবিরাজের কাছে যাবার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ( ২২) বছর বয়সের একসন্তানের জননী গৃহবধূকে ব্রহ্মপুত্র নদের পাড়ে রাস্তার পাশে সংঘবন্ধ ভাবে গণধর্ষণ করেছে একদল লম্পট। তিনি উপজেলার পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর পৌরসভার মাঝেরচর এলাকায়।

এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে বুধবার(৩ আড়াইহাজার থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।  আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহর নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪ লম্পটকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন,

মাধবদীর রহিমদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ মিয়া (২৬), আড়াইহাজারের কামরানীরচর এলাকার ইলিয়াছ মোল্লার ছেলে রনি মোল্লা (২৩), মাঝেরচর এলাকার কাশেমের ছেলেকামরুল ইসলাম (৩০) ও মাধবদীর দস্তরদী এলাকার হযরত আলীর ছেলে শাহাজালাল (২৭)।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান,ধর্ষিতা ওই সময় নিজ বাড়ী থেকে আসামী কামরুল ইসলামের অটোরিকশাতে চড়ে রহিমদী এলাকায় এক কবিরাজের বাড়ীতে যাচ্ছিলেন।পথে ব্রহ্মপুত্র নদের পাশের রাস্তায় গিয়ে গাড়ী নষ্ট হয়ে গেছে বলে কামরুল রাস্তার পাশে গাড়ী থামায়। এ সময় পাশে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা এসে কামরুলের সহযোগিতায় ধর্ষিতাকে রাস্তার পাশের স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দল বেঁধে ধর্ষণ করে। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ধর্ষিতা বাড়ীতে এসে ঘটনা জানালে অভিভাবকরা পুলিশকে জানান। এই ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo