• আন্তর্জাতিক

চীনে চিতা 'পান বাওবাওকে' শেষ বয়সে আরাম-আয়েশ করার জন্য ডায়েট থেকে মুক্তি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অতিরিক্ত ওজনের চিতাবাঘ পান বাওবাওয়ের জন্য বন্ধ করা হয়েছে ডায়েট। বয়স বেড়ে যাওয়ায় এখন আর তার ওজন কমানোর চেষ্টা করা হচ্ছে না। বরং প্রাণীটির সামগ্রিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান ভালো রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে চীনের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

১৮ থেকে ১৯ বছর বয়সী 'পান বাওবাও' চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পানঝিহুয়া পার্ক চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। বিশাল পেট আর স্থূলদেহের কারণে প্রাণীটি দর্শনার্থীদের কাছে বেশ পরিচিত। বিশেষকরে, ২০২৪ সালের, শুরুর দিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়লে রাতারাতি তারকা বনে যায় চিতাবাঘটি।


২০১৬ সালে, মুক্তি পাওয়া, ডিজনির অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া’র চরিত্র অফিসার ক্লহাউজারের সঙ্গে পান বাওবাওয়ের চেহারার অদ্ভুত মিল রয়েছে। চলচ্চিত্রটির স্থূলদেহী চিতা চরিত্রটির সঙ্গে সাদৃশ্য থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে সে। এরপর চিড়িয়াখানাটিতে দর্শনার্থীর সংখ্যাও বেড়ে যায়।

পান বাওবাওয়ের জনপ্রিয়তা বাড়ার পর তার থাকার জায়গা বা খাঁচার পরিসর বাড়িয়ে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি, অতিরিক্ত ওজন কমাতে শুরু হয় বিশেষ খাদ্যতালিকা। তবে বয়স বেড়ে যাওয়ায় সেই প্রচেষ্টা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, বন্দিদশায় চিতাবাঘ সাধারণত ২০ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে চিড়িয়াখানার এক কর্মী জানান, পান বাওবাও এখন অনেকটাই বয়স্ক। এ অবস্থায় তার ওজন কমানো কঠিন হয়ে পড়েছে। তাই ওজন কমানোকে আর প্রধান লক্ষ্য হিসেবে দেখছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখন প্রাণীটির সামগ্রিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য।


নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মী আরও জানান, বয়সের কারণে পান বাওবাওয়ের শরীরে চামড়া ঢিলে হয়ে গেছে। এতে তাকে আগের চেয়েও বেশি স্থূল দেখায়। তার ভাষায়, জোর করে ওজন কমানোর চেষ্টা চালিয়ে গেলে উল্টো প্রাণীটির স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

‘জুটোপিয়া’ সিনেমায় পান বাওবাওয়ের মতো দেখতে অফিসার ক্লহাউজার ডোনাট খেতে পছন্দ করলেও বাস্তবে চিতাবাঘটির খাবারের তালিকা বেশ নিয়ন্ত্রিত। পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার জন্য নির্দিষ্ট খাদ্যতালিকা তৈরি করা হয়েছে। চিড়িয়াখানার ওই কর্মী জানান, প্রতিদিন প্রায় এক পাউন্ড গরুর মাংসের পাশাপাশি কিছু মুরগির মাংস খায় পান বাওবাও।

তিনি বলেন, প্রাণীটিকে এমন পরিমাণ খাবার দিতে হয়, যাতে তার ক্ষুধা মেটে এবং একই সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিও নিশ্চিত হয়। শুধু ওজন কমানোর উদ্দেশ্যে এখন আর তাকে খাবার নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবস্থান, বয়সের এই পর্যায়ে পান বাওবাওয়ের জন্য ওজন কমানোর চেয়ে সুস্থ থাকা এবং স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোই বেশি গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)





image

২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস

১

নিউজ ডেস্কঃ আগামী বছরের জন্য তেল উৎপাদনের কোটা নির্ধারণে রোব...

image

যুদ্ধ,ক্ষমতা ও বিতর্কের কেন্দ্রে নেতানিয়াহু, কত সম্পদের ম...

২

নিউজ ডেস্কঃ ইসরাইলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত ও প্...

image

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অ...

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইলন মাস্কের স্টারলিংক...

image

রানওয়েতে নামার আগমুহূর্তে ভূমিকম্প, অতঃপর যা ঘটল

৪

নিউজ ডেস্কঃ অবতরণের মাত্র কয়েক মুহূর্ত বাকি। রানওয়ের দি...

image

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

৫

নিউজ ডেস্কঃ রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপ...

  • company_logo