• আন্তর্জাতিক

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৫৯৩ ফুট উঁচুতে দাবা খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের দুই নাগরিক। প্রতিকূল আবহাওয়া, হিমশীতল তাপমাত্রা আর অক্সিজেনের স্বল্পতা উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় বসে দাবা খেলেন তারা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ ইকুয়েডরের সর্বোচ্চ পর্বত চিম্বোরাজোর চূড়ায় এই কীর্তি গড়েন ৩২ বছর বয়সি অ্যাডাম উইনিঙ্গার ও ৪৪ বছর বয়সি জশুয়া হোস্ট।

এর মাধ্যমে সর্বোচ্চ উচ্চতায় বোর্ড গেম খেলার বিশ্বরেকর্ড নিজেদের করে নেন তারা।

তবে এই চ্যালেঞ্জ শুধু দাবা খেলার দক্ষতার পরীক্ষা ছিল না, ছিল শারীরিক সক্ষমতারও কঠিন পরীক্ষা। অতিরিক্ত উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা, হিমশীতল তাপমাত্রা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি বেশ কঠিন হয়ে ওঠে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে অ্যাডাম উইনিঙ্গার বলেন, দাবা তার সবচেয়ে প্রিয় খেলা। আর পাহাড়ের চূড়ায় বসে দাবা খেলার অভিজ্ঞতাকে তিনি জীবনের অবিস্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, এই চ্যালেঞ্জের জন্য দুই বন্ধু আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। বিভিন্ন স্থানে দাবা খেলার পাশাপাশি তারা বেশ কয়েকটি পর্বতারোহণ অভিযানেও অংশ নেন।

এর আগে সর্বোচ্চ উচ্চতায় দাবা খেলার রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের টিম মাও ও নিল লটনের দখলে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নেপালের পুথা হিউঞ্চুলি পর্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৩৯৩ ফুট উচ্চতায় দাবা খেলেছিলেন তারা।

এবার সেই রেকর্ড ভেঙে ২০০ ফুট বেশি উচ্চতায় দাবা খেলে নতুন ইতিহাস গড়লেন দুই মার্কিনি।

মন্তব্য (০)





image

৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

১

নিউজ ডেস্কঃ রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপ...

image

এমএম২এইচে ২৩ মাসে ৭ হাজার ৬৫০ আবেদন, শীর্ষে চীন

২

নিউজ ডেস্কঃ বিদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ ...

image

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে স্টারলিংক ব্যবহার করেছে ইরান

৩

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রো'ন হাম'লা চালাতে...

image

হরমুজে মাইনে আঘাত, আগুনে পুড়ল তেলবাহী ট্যাংকার

৪

নিজস্ব ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে...

image

মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলা, ১৭ জন নিহতের দাবি

৫

নিউজ ডেস্কঃ শনিবার দুপুরের কথা। শান ও কারেনি অঙ্গরাজ্যে...

  • company_logo