• জাতীয়

অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় দেশীয় অ'স্ত্রের মুখে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন ছিন'তাইয়ের ঘটনা ঘটেছে।


রোববার (২৯ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গতরাতে (শনিবার) আমরা একজনকে আটক করেছি। তার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, জিজ্ঞাসাবাদ করছি। আমরা ফোনটি উদ্ধারের চেষ্টা করছি।


জানা গেছে, গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ববি হাজ্জাজের সহকারী ভুক্তভোগী রাব্বি আল রাফসান মামলা করেন। তিনি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ও ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী বলে জানা গেছে।

ভুক্তভোগী ও মামলার বাদী রাব্বি আল রাফসানের দাবি, মাস্টার্সের ক্লাস থাকায় শুক্রবার দুপুর দুইটা ৪৫ মিনিটের দিকে মোহাম্মপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলাম। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা এসে গতিরোধ করে। ওই অটোরিকশায় থাকা চারজন চাপা'তি ঠেকিয়ে আমার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়।


ভুক্তভোগী আরও জানান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের রাজনৈতিক দলের ব্যক্তিগত সহকারী তিনি। বিষয়টি তিনিও (প্রতিমন্ত্রী) অবগত রয়েছেন। এরই মধ্যে তিনি থানায় কথা বলেছেন। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।

মন্তব্য (০)





image

আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

১

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের অর্থ পাচার-লুটপাট, হত্যাকাণ্ড,...

image

‎পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১,...

২

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আও...

image

জাজিরায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ, বন্ধ ছিল পদ্মা সেতু

৩

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ...

image

‎অন্য যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন বেশি স্বাধীন: তথ্য প...

৪

নিউজ ডেস্কঃ অন্য যে কোনো সময়ের তুলনায় দেশের গণমাধ্যম এখন স্ব...

image

ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি

৫

নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস...

  • company_logo