ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মিছিল শেষে তিনজনকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। এ সময় দুই বস্তা মশাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শিলা বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নির্দেশে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানও দেন।
মিছিল শেষে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আল-আমিন (৩৫), পিতা আজাহার, গ্রাম বরোরিয়া, ধোপাকান্দি; সোহেল রানা (২৫), পিতা চুন্নু মিয়া, গ্রাম হাওইল ভাঙ্গা; হাদিরা, এবং কবির হোসেন (২৫), পিতা হাসেন আলী, গ্রাম বাড়ালিয়া, হাদিরা ইউনিয়ন।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, বড়শিলা বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা মিছিল করেন। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়েছে এবং দুই বস্তা মশাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে একটি শপিং মলে গয়নার দোকানে ...
নিজস্ব প্রতিবেদকঃ যুব উন্নয়ন অধিদপ্তরের বহুল আলোচিত নিয়োগ কে...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জসি...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষ...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

মন্তব্য (০)