• অপরাধ ও দুর্নীতি

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও চোরাচালান সিন্ডিকেট পরিচালনার অভিযোগ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত আমজাদ হোসেন (৫৭) এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া ১৭টি মামলার মধ্যে তিনটি নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে। বাকি ১৪টি মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

অভিযোগ রয়েছে, এলাকায় আত্মগোপনে থেকেই তিনি সীমান্তকেন্দ্রিক মাদক ও চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগও রয়েছে। আমজাদ হোসেন যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত হোসেন আলী সরদারের ছেলে।

পুলিশের নথি ও সংশ্লিষ্ট মামলার তথ্য অনুযায়ী, শার্শা ও কলারোয়া থানায় ২০০৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের তথ্য পাওয়া গেছে। আবার একটি মামলায় অব্যাহতির বিষয়টিও নথিতে উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট নথিটি কলারোয়া থানার সিআর মামলা নম্বর ৪২/২০২৬-এর (দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারা) পিটিশনের সূত্র ধরে প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়। এতে থানার রেকর্ডপত্র ও সিআইএমএস যাচাইয়ের ভিত্তিতে আমজাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলার বিবরণ তুলে ধরা হয়েছে। তবে মামলাগুলোর সর্বশেষ অবস্থা ও বিচারিক অগ্রগতি আদালতের নথি থেকে যাচাই করা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শার্শা ও কলারোয়া সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে আমজাদের সম্পৃক্ততা রয়েছে। তাঁদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলেও তাঁর বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের অভিযোগ ছিল। ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পরও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং পুলিশ প্রশাসনের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে তিনি একইভাবে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের প্রশ্ন, একজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়ে এতগুলো মামলা থাকার পরও সীমান্ত এলাকায় মাদক কারবার ও চোরাচালানের অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে? সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

এদিকে আমজাদ হোসেন বর্তমানে কোথায় অবস্থান করছেন, তিনি কোনো মামলায় জামিনে রয়েছেন কি না কিংবা তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, একাধিক মামলার আসামি আমজাদ হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁর বাড়ি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় অভিযানে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো সময় তাঁকে আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

image

পাবনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫

পাবনা প্রতিনিধি : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১...

  • company_logo