• অপরাধ ও দুর্নীতি

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জসিম (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর সরদারপাড়া এলাকায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত জসিম ওই এলাকার মৃত মনুমিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নিজ বাড়ির সামনের রাস্তার পাশে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার ৩৬(১) সারণির ২১ নম্বর বিধান লঙ্ঘনের অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানের সময় দেওয়ানগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবকের ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষ...

image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

২

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

  • company_logo