• সমগ্র বাংলা

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্টলে সয়লাব; স্থান পায়নি খামারিদের পশু প্রাণী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে আজ বৃহস্পতিবার দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে স্থানীয় খামারীদের বিভিন্ন পশু প্রাণীর স্টল থাকার কথা। কিন্তু প্রদর্শনী মাঠ ঘুরে দেখা গেছে। সেখানে বিভিন্ন ওষুধ কোম্পানি ও পশু খাদ্য কোম্পানির স্টল দেয়া হয়েছে। দেখে মনে হচ্ছে কোন কোম্পানির পণ্যের বিক্রয় মেলা।

এদিকে একাধিক খামারি অভিযোগ করে বলেন,আমাদেরকে জানানো হয়নি। তাই আমরা প্রদর্শনীতে অংশ নিতে পারিনি। সরকারের এসব প্রদর্শনী মেলার উদ্দেশ্য হচ্ছে খামারিদের উদ্বুদ্ধ করে ভোক্তাদের মাঝে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করা।কিন্তু এখানে বিভিন্ন কোম্পানিকে স্টল বরাদ্দ দিয়ে কৃত্রিম পদ্ধতিতে মোটাতাজাকরণের লক্ষ্যে পশু প্রাণীর খাদ্য বিক্রয়কে উদ্বুদ্ধ করেছে লালমনিরহাট প্রাণিসম্পদ দপ্তর।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রাণিসম্পদ দপ্তরের এক কর্মকর্তা জানান,কোম্পানিগুলোর কাছ থেকে স্টল বাবদ টাকা নেয়া হয়েছে। তাই তারা মেলায় তাদের পণ্যের স্টল দিয়েছে। এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম , কোন ধরনের তথ্য না দিয়ে বলেন,এ ব্যাপারে আপনার সাথে পরে কথা বলব।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর...

১

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

২

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৩

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৪

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

  • company_logo