ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকান্ড করে দেশে ফিরে আসতে চাওয়া মানে তারা বোকা স্বর্গে বসবাস করছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে খাল খননের স্থান নির্ধারন করতে পরিদর্শন এসে এই কথা বলেন।
তিনি আরো বলেন,১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিষ্টকে চিরতরে বিদায় দিয়েছে । জনগণ ২৪ আগষ্ট তাদের প্রত্যাখান করেছে এবং আদালত যাকে সাজা দিয়েছে তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে।
এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধানমন্ত্রীর খাল খননের স্থান নির্ধারন করার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা প্রশাসক ড.মনিরুজ্জামান,উপজেলা বিএনপি' আহবায়ক ফারুক আহম্মেদ ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদে...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...
নওগাঁ প্রতিনিধিঃ ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে...

মন্তব্য (০)