• সমগ্র বাংলা

আজ ঐতিহাসিক কামান্না দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার ‘কামান্না দিবস’। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হামলায় শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহম্মেদ আজম খান। অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান, মাগুরার এমপি মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধের সময় অবস্থানগত দিক থেকে সুবিধাজনক হওয়ায় ভারত থেকে প্রশিক্ষণ শেষে ৪২ জন সাহসী মুক্তিযোদ্ধা কামান্না গ্রামের মাধব চন্দ্রের (মাধব ভূঁইয়া) বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন। শৈলকুপা, মাগুরা সদর ও শ্রীপুর এলাকার এসব মুক্তিযোদ্ধার নেতৃত্বে ছিলেন শৈলকুপার মালিথিয়ার আলমগীর ও শ্রীপুরের আবুবকর।১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে খাবার শেষে মুক্তিযোদ্ধারা বিশ্রামে গেলে গভীর রাতে হানাদার বাহিনী গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে এগিয়ে এসে বাড়িটি ঘিরে ফেলে। ২৬ নভেম্বর ভোররাতে মর্টারের ভারী গোলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে পাকসেনারা। আকস্মিক হামলায় মুক্তিসেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও ঘরের ভেতরে আটকা পড়ে এবং সম্মুখ লড়াইয়ে ২৭ জন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। হানাদারদের গুলিতে স্থানীয় আরও দুজন বাসিন্দা নিহত হন এবং অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। পরে কামান্না হাই স্কুলের খেলার মাঠের উত্তর পাশে কুমার নদ ঘেঁষে পাঁচটি গণকবরে ২৭ শহীদের মরদেহ সমাহিত করা হয়। প্রতি বছর দিনটিকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় কামান্না দিবস।

মন্তব্য (০)





image

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

১

নিজস্ব ডেস্ক : রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্...

image

চাটমোহরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নির্মূলে কঠোর অবস্থ...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অ...

image

ভারতে খুন হওয়া সেই সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুন...

image

মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চ...

৪

নিউজ ডেস্কঃ মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এ...

image

এমপির গাড়িতে কাঠের টুকরো নিক্ষেপ, অল্পের জন্য লাগেনি মাথায়

৫

নিজস্ব ডেস্ক : চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে ...

  • company_logo