• সমগ্র বাংলা

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।

অনুষ্ঠানে ইউনিয়নের ১৩টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে দুটি করে মোট ২৬টি মা ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এসব ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি ছাগল পালন থেকে আয় করে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ও জীবনযাত্রার মান পরিবর্তনে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

১

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

image

নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মান...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর...

  • company_logo