• সমগ্র বাংলা

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করতেও সময় লাগবে। পাশাপাশি জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তৃতীয় কিস্তির বরাদ্দ আপাতত ছাড় না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ।

রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বর্তমানে গোপালগঞ্জ সদর থানায় পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকায় সেবা চালুর অনুরোধ জানালেও ক্ষতিগ্রস্ত ভবন দুটি সংস্কারে আরও সময় প্রয়োজন।

সরকারের একাধিক সূত্র  জানিয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গোপালগঞ্জের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জানুয়ারি থেকে মার্চের কিস্তির অর্থ ছাড় বন্ধ থাকবে। সাধারণত এসব প্রতিষ্ঠানে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম নিজস্ব ভবনে কবে শুরু হবে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। ট্রেন সেবাও চালু হয়নি। এসব কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগবে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে পুলিশের সাঁজোয়া যানে অগ্নিসংযোগ, পুলিশ বক্স এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।

এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ হয়। এতে স্থানীয়ভাবে পুলিশি সেবা ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সর্বশেষ ২৩ নভেম্বর গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা  বলেছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার বলপ্রয়োগ বা মারণাস্ত্র ব্যবহার করবে না। সড়ক অবরোধ কিংবা ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

১

নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্য...

image

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদলের ...

২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়...

image

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনে...

৩

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...

image

হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৬ ...

৪

নিজস্ব ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর ব...

image

মাগুরার মহম্মদপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু

৫

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

  • company_logo