ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদের মাঝে বিনামূল্যে উন্নতজাতের ছাগল বিতরণ কর্মসূচি হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)'র অর্থায়নে ও ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইআরডিএফ)এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ জোবেদা খাতুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসব ছাগল বিতরণ হয়।
জেলা সমাজসেবা সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকারভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করেন।
আইআরডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ রিয়াজুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন,উপ- সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফুজ্জামান গালিব ,বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী ও এডাব লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব এনামুল হক টিপু,সমাজ সেবক ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম।
উপকারভোগী গীতারানী রায় ও ফজিলা বেগম জানান, বিনামূল্যে ছাগল পেয়ে তারা বেশ খুশি। ছাগলগুলোর যত্ন ও পরিচর্যা করে বাড়তি আয় করে পরিবারের উন্নতি করবেন। এ সময় ২৫ টি পরিবারের মাঝে দুটি করে ৫০টি ছাগল প্রদান করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্...
গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...

মন্তব্য (০)