• লিড নিউজ
  • জাতীয়

ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো. সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ।
‎
‎সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন।
‎
‎ওবায়দুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি পরিচালনা করছে।
‎
‎এ সময় উপাচার্য আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎
‎জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য (০)





image

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

১

নিউজ ডেস্কঃ  নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাব...

image

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দ...

২

নিউজ ডেস্কঃ দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলে...

image

হাসিনা আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে দেশজুড়ে গণশুনানি, প...

৩

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কার্যক্রম নি...

image

বাংলাদেশ থেকে বিমানের সরাসরি ফ্লাইট চায় দক্ষিণ আফ্রিকা

৪

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলা...

image

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র ম...

৫

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক...

  • company_logo