• জাতীয়

মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়েছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে ২০টি কারখানা ছুটি হয়ে গেছে। বন্ধ রয়েছে ৩১টি কারখানা। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের  ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে গেছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করে যানজট তৈরি করছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। আমরা সমস্যা সমাধান করে মহাসড়কগুলো স্বচ্ছল রাখার চেষ্টা করছি। 

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন যুগান্তরকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ এলাকায় ২০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি গার্মেন্টস বন্ধ হয়েছে।

 

মন্তব্য (০)





image

ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

১

নিউজ ডেস্কঃ চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দ...

image

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে ব...

২

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার ৩ সেনা কর্মকর্তা

৩

নিউজ ডেস্কঃ মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ...

image

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ ...

image

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প...

৫

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদ...

  • company_logo