• লিড নিউজ
  • জাতীয়

‎আ. লীগ আমলে সংখ্যালঘুদের ওপর ৬,৭৬৭টি সহিংসতার ঘটনা, মন্দিরে হামলা ২,০৫২টি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: বর্তমানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের অন্তত ৬ হাজার ৭৬৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ২ হাজার ৫২টি।

‎
‎অধিকার ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তথ্য যাচাই প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট।
‎
‎বাংলা ফ্যাক্টের প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ওই ১৫ বছরে সংখ্যালঘুদের বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, দখল ও ভাঙচুরের ২ হাজার ৫৮৯টি ঘটনা ঘটেছে। এ সময়ে ১৩ জন নিহত, ২ হাজার ৯৪ জন আহত এবং ১৯ জন ধর্ষণের শিকার হয়েছেন।
‎
‎মোট ঘটনার প্রায় ৩৮ শতাংশই ছিল বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা, যা সংখ্যার দিক থেকে সর্বাধিক। আর মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ছিল প্রায় ৩০ শতাংশ। সব মিলিয়ে এই দুই খাতেই ঘটেছে ৪ হাজার ৬৪১টি ঘটনা, যা মোট ৬ হাজার ৭৬৭টি ঘটনার প্রায় ৬৯ শতাংশ।
‎
‎নিহত ১৩ জনের অর্ধেকেরও বেশি, অর্থাৎ সাতজনই প্রাণ হারান কেবল ২০১৬ সালে। অন্যদিকে, ১৯টি ধর্ষণের ঘটনার মধ্যে ১৪টিই ঘটেছে ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে।
‎
‎সবচেয়ে বেশি সংখ্যক আহতের ঘটনা ঘটে ২০০৯ সালে, ৫০২ জন। এর পরের অবস্থানে রয়েছে ২০২১ সাল, সে বছর আহত হন ৩০১ জন।
‎
‎২০১৩ ও ২০১৪ সালে সহিংসতার মাত্রা ছিল বিশেষভাবে বেশি। এ দুই বছরে মোট ২ হাজার ৫৮৪টি ঘটনা ঘটে, যা ১৫ বছরের মোট ঘটনার প্রায় ৩৮ শতাংশ।
‎
‎২০১৪ সালে সর্বোচ্চ ১ হাজার ৫৫৮টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ছিল ৯৫৪টি, মন্দির ও প্রতিমায় হামলা ৩৪৭টি। ওই বছর ২৫৫ জন আহত হন এবং ধর্ষণের ঘটনা ঘটে দুটি।
‎
‎২০১৩ সালে ১ হাজার ২৬টি ঘটনা ঘটে। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ছিল ৪৬০টি, মন্দির ও প্রতিমায় হামলা ৪৪৭টি। এ বছর ১১৮ জন আহত হন এবং ধর্ষণের ঘটনা ঘটে একটি।
‎
‎২০২১ সালে ৭৫১টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ছিল ২৪৬টি, মন্দির ও প্রতিমায় হামলা ২০৪টি। ওই বছর আহত হন ৩০১ জন।
‎
‎বিশ্লেষণে অন্তর্ভুক্ত সর্বশেষ বছর ২০২৩ সালে ৩০২টি ঘটনা ঘটে। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ছিল ১৬৪টি, মন্দির ও প্রতিমায় হামলা ৫৬টি। এ বছর ৮১ জন আহত হন এবং একজন নিহত হন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

১

নিজস্ব ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের...

image

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

২

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

image

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক...

৩

নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষো...

image

দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়...

৪

নিউজ ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈ...

image

‎সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ করা সম্ভব: মাহদী ...

৫

নিউজ ডেস্কঃ সঠিক নীতিমালা ও সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যম...

  • company_logo