• লিড নিউজ
  • জাতীয়

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।
‎
‎আজ প্রধানমন্ত্রীর বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন– দেহসের মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।
‎
‎জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন।
‎
‎সরকারের এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
‎
‎মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৫ নভ...

image

চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন জরুরি: উ...

২

নিউজ ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখ...

image

অভিবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান

৩

নিউজ ডেস্কঃ  নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাব...

image

ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্কঃ জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ দূত ফরিদা শ...

image

হাসিনা আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে দেশজুড়ে গণশুনানি, প...

৫

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কার্যক্রম নি...

  • company_logo