প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আর্থিক সক্ষমতা বাড়াতে ঋণ ও বিমা সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘স্ট্রেংদেনিং ক্লাইমেট রেজিলিয়েন্স অব সিএমএসএমইস থ্রু ক্রেডিট অ্যান্ড ইনস্যুরেন্স: দ্য এসএমই ফাউন্ডেশন ব্লেন্ডেড ফাইন্যান্স মডেল’ শীর্ষক সেমিনারে এ বিষয়ে আলোচনা করা হয়।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’-এর অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এনডিসি এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।
মীর নাদিয়া নিভিন বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ও অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় এ খাতের উদ্যোক্তারা নানা ঝুঁকির মুখে পড়ছেন। পর্যাপ্ত অর্থায়নের অভাব তাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
তিনি বলেন, ঋণ ও বিমা সুবিধার সমন্বয়ের মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক ঝুঁকি কমানো এবং ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে ব্লেন্ডেড ফাইন্যান্সিং বা সমন্বিত অর্থায়ন মডেল কার্যকর ভূমিকা রাখতে পারে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিমা খাতের নিয়ন্ত্রক কাঠামো, ক্ষুদ্র বিমা নীতিমালা, নতুন বিমা পণ্যের অনুমোদন এবং প্রত্যন্ত অঞ্চলে বিমা সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও আলোচনায় উঠে আসে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয় বলেও জানান তিনি।
মীর নাদিয়া নিভিন আরও বলেন, জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় ক্ষুদ্র বিমা এবং প্যারামেট্রিক ইনস্যুরেন্সের মতো বিমা পণ্য উন্নয়ন ও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি বিমা খাতে যথাযথ নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
নিউজ ডেস্কঃ তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার...
নিজস্ব ডেস্ক : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেক...
নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...
নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...
নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

মন্তব্য (০)