• অর্থনীতি

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮শ টাকা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর্ডে মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকার অবস্থানে রয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক ৩২ হাজার টাকার প্রস্তাব থেকে নেমে সংশোধিত ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে।

সর্বশেষ বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আবার বৈঠকে বসছে বোর্ড।

বোর্ড সংশ্লিষ্ট শ্রমিকনেতা, মালিক প্রতিনিধি এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

জানা যায়, গতকাল বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করে।

এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল। কয়েক দফা আলোচনার পর পোশাকশিল্প মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই তাদের প্রস্তাব সংশোধন করে।
শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম গতকালের সভায় মালিক ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন।

সভা সূত্রে জানা যায়, দীর্ঘ আলোচনার একপর্যায়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষ সংশোধিত মজুরি প্রস্তাব জমা দিতে রাজি হন। সন্ধ্যার পর দুই দফায় প্রস্তাব সংশোধন করে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার পরিবর্তে ২২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাব দেন। অন্যদিকে মালিকপক্ষও দুই দফায় প্রস্তাব সংশোধন করে শেষ পর্যন্ত ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে।

বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সভা শেষে জানান, মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়ে শুরু করে; তাদের দেওয়া এই প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। একইভাবে মালিকপক্ষও শ্রমিকপক্ষের প্রস্তাব গ্রহণ করেনি।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। প্রথম সভা হয় ৪ নভেম্বর। এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেয়। গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভার তারিখ নির্ধারিত ছিল, যেখানে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সভার কয়েক ঘণ্টা আগে তা স্থগিত হয়ে যায়। স্থগিত থাকা সেই সভাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে।

 

মন্তব্য (০)





image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

১

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

২

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৩

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

image

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে চতুর্থ সভা আজ

৪

নিজস্ব ডেস্ক : তৈরি পোশাকশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম ...

image

‎সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪শ' ৪...

৫

নিউজ ডেস্কঃ সেপ্টেম্বর শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁ...

  • company_logo