ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের শর্ত মেনে নেয়, তবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে। তবে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধই থাকবে।
রোববার (২২ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা কঠিন কোনো বিষয় নয়। যুক্তরাষ্ট্রকে কেবল ইরানের যৌক্তিক শর্তগুলো মেনে নিতে হবে, যেগুলো মূলত আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, আমেরিকা নিজের ভুল স্বীকার করলে এবং পূর্বের প্রতিশ্রুতি পূরণ করলেই বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব। তার মতে, অতীতের যুদ্ধগুলো দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মূলত এ অঞ্চলের ভেতর থেকেই আসতে হবে এবং এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
কাতারের একটি প্রতিনিধিদলের তেহরান সফর নিয়ে তাসনিমের এক প্রশ্নের জবাবে আরাঘচি বলেন, এ ধরনের সফর নিয়মিত ঘটনা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যস্থতাকারীরা ধারণা ও প্রস্তাব আদান-প্রদানের জন্য নিয়মিত যাতায়াত করেন। তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না। আমরা বরাবরই বলেছি, আত্মরক্ষায় প্রস্তুত থাকার পাশাপাশি আমরা আলোচনার জন্যও প্রস্তুত।’
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে আরাঘচি বলেন, এটি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। তিনি আঞ্চলিক আলোচনা ও মধ্যস্থতার প্রচেষ্টাকে সময় দেওয়ার আহ্বান জানান এবং অবরোধ প্রত্যাহারের একটি যৌক্তিক পথ বের হবে বলে আশা প্রকাশ করেন।
আঞ্চলিক উত্তেজনা কমাতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করে আরাঘচি বলেন, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি জানান, চার দিন আগে ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের মধ্য দিয়ে সর্বশেষ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার চার দিন পর, গত ১২ জুলাই ইরান প্রণালিটি আবারও বন্ধ করার পদক্ষেপ নেয়।
আরাঘচি আরও জানান, গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি সেখানে যা ঘটছে তা এক ধরনের 'নীরব গণহত্যা' বলে জানান। আরাঘচি কোনো বিরতি ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন।
এদিকে, আলাদাভাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছে দুই ঘণ্টা আলোচনা করেছে। কূটনীতির পথ খুঁজতে কাতারের সাথে অনলাইনে ও সশরীরে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে কাতার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউজ ডেস্কঃ উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশী...
নিউজ ডেস্কঃ সুযোগ ও পরিবেশ অনুকূলে আসা মাত্রই ইরানের বি...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মাটিতে হামলার পরিকল্পনার সাম্প্র...
আন্তর্জাতিক ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ...
আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরে...

মন্তব্য (০)