• আন্তর্জাতিক

১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১২ থেকে ১৮ নভেম্বর যৌথ অভিযানে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনে আটক হন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে ৪০ হাজার ৯৪১ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে কূটনৈতিক মিশনে এবং ফেরার প্রক্রিয়ায় ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন, দেশ ছাড়ার চেষ্টায় ২৮ জন এবং সহায়তার অভিযোগে ১৪ জন আটক হয়েছেন।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রাখা হয়েছে।

 

মন্তব্য (০)





image

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

১

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরে...

image

তেলের দামে ফের দরপতন

২

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমলেও আন্তর্জাতিক বাজারে জ্বালান...

image

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হল...

image

‎একসঙ্গে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চার উন্ম...

৪

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের স...

image

‎ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪

৫

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈর...

  • company_logo