• আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শনিবার (২১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। অনুষ্ঠানে ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেগণ উপস্থিত ছিলেন।


বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক, পিএসসি। তিনি সম্মানিত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানও তুলে ধরেন।


নিজের বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার গৃহীত উদ্যোগের কথা স্মরণ করেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গৃহীত সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন।

তিনি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে অতীতের গৌরবোজ্জ্বল প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকার ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সামরিক সদস্যদের অবদান এবং আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, যা বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর, বহুমাত্রিক ও বিস্তৃত, যার ভিত্তি দুই দেশের জনগণের মধ্যে প্রাণবন্ত যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙক্ষা।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সব বন্ধু ও অংশীদার দেশের সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশেষ বক্তব্যে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত। আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করেন, যা বিশ্বে অনন্য।

কেক কাটার মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

২

নিউজ ডেস্কঃ  বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুনে...

image

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি চান ট্রাম্প, মানতে হবে যে শর্ত

৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসি...

image

মধ্যরাতে বাহরাইনে মিসাইল ড্রোন ছুড়ল ইরান

৪

আন্তর্জাতিক ডেস্ক :  বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলাম...

image

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

৫

নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিব...

  • company_logo