• আন্তর্জাতিক

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তেহরানের আনুষ্ঠানিক অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র ‘ইরান ডেইলি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, পরমাণু নীতি পরিবর্তনের বিষয়টি ব্যাপক ও গুরুতর এবং এ নিয়ে দেশে পক্ষে-বিপক্ষে মত রয়েছে। তেহরানের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তিতে আবদ্ধ রাশিয়া ও চীনও এই নীতি পরিবর্তনের বিরোধী। আরাগচি জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত পরমাণু নীতি বদলায়নি এবং আগের অবস্থানই বহাল আছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ইরানের রাজনৈতিক মহলে, বিশেষ করে কট্টরপন্থীদের মধ্যে পরমাণু নীতি বদলানোর বিতর্ক জোরালো হয়েছে। কারও কারও মতে, নীতি বদলালে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলতে পারে।

এদিকে নিরাপত্তা উদ্বেগ ও মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা না জানানোর অভিযোগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইরান। গত সপ্তাহে সংস্থাটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিদর্শকদের ফেরাতে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

ইরানি কর্মকর্তারা এখনো প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা সেই ফতোয়ার কথাই বলছেন, যেখানে গণবিধ্বংসী অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছিল। গত মার্চে নিয়োগ পাওয়া উত্তরসূরি ও পুত্র মোজতবা খামেনি এখন পর্যন্ত সেই ফতোয়া বাতিল করেননি।

মন্তব্য (০)





image

ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিপক্ষে চীন ও রাশিয়া: আরাগচি

১

নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও ইরানের পরমাণু নীতি পরিব...

image

ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম?

২

নিউজ ডেস্কঃ ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ...

image

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর চালু করছে সৌদি...

৩

নিউজ ডেস্ক : বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জা...

image

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

৪

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোন...

image

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বি...

৫

নিউজ ডেস্কঃ ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনার প্রথম সময়...

  • company_logo