• আন্তর্জাতিক

তেলের দামে ফের দরপতন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখিই রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে দরপতন দেখা যায়। এরআগের দিনেও দাম কমেছিল জ্বালানি তেলের।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা ০.৫১ শতাংশ কমে ৯২.১০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৩ সেন্ট বা ০.৫২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮২.৯৮ ডলারে নেমেছে।

এর আগে দিনের লেনদেনে ব্রেন্টের দাম সর্বোচ্চ ৯৩.১২ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৮৩.৯৫ ডলারে উঠেছিল। গত সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

রয়টার্স বলছে, তেলের দাম কমার পেছনে বৈশ্বিক শেয়ারবাজারের দরপতনও ভূমিকা রেখেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক আর্থিক বাজারে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পণ্যবাজারেও পড়েছে। তবে মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলার ঘটনা তেলের দামের বড় ধরনের পতন ঠেকিয়ে রেখেছে।

তেলবাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকি অব্যাহত থাকলে তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাবও বজায় থাকবে।

 

মন্তব্য (০)





image

এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, দ্বিতীয় প্রভাবশালী নেতা মোদি

১

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব এবং প্রধানমন্ত্রী নরে...

image

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হল...

image

‎একসঙ্গে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন লঞ্চার উন্ম...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের স...

image

‎ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪

৪

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈর...

image

ভেস্তে গেল কপ৩১ সম্মেলন, বড় চুক্তি ছাড়াই শেষ

৫

নিউজ ডেস্কঃ  গুরুত্বপূর্ণ কোনো নতুন চুক্তি ছাড়াই শেষ হল...

  • company_logo