• জাতীয়

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ মন্তব্যকে স্লিপ অব টাং বা মুখ ফসকে বলা কথা হিসেবে ব্যাখ্যা দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করে তার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে এবং বহু মানুষের ক্ষতি হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর এবি পার্টির এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন আসাদুজ্জামান ফুয়াদ। তার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে। 

এরপর গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে হাজির হতে পারেননি ফুয়াদ। তার আইনজীবী অসুস্থতার কথা জানিয়ে এক মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে ২৩ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন এবং সেদিন তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেন।

 

মন্তব্য (০)





image

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১

নিউজ ডেস্কঃ নিম্নতম মজুরি বোর্ডের সভা চলার মধ্যেই বিক্ষ...

image

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

২

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আ...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুন...

৩

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর...

image

‎২০২৭ সালের হজ: চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর ‎

৪

‎নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্...

image

'বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছে' বক্তব্য স্লিপ অব টাং: ফু...

৫

নিউজ ডেস্কঃ 'ট্রাইব্যুনালে বস্তা বস্তায় টাকা লেনদেন হচ্ছ...

  • company_logo