• জাতীয়

কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক; এক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। 

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।

ড. মঈন খান বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দেয়। এ কারণে বিশ্বব্যাংকের কাছ ঋণ নেওয়া হয়।

তিনি বলেন, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করার জন্য প্রকল্প নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকা শহরের কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তবে, এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।

এসময় স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার কথা হয়েছে এই বৈঠকে। 

বিশ্বব্যাংক প্রতিনিধিও এক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। 

এছাড়া, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।

 

মন্তব্য (০)





image

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১

নিউজ ডেস্কঃ নিম্নতম মজুরি বোর্ডের সভা চলার মধ্যেই বিক্ষ...

image

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব...

২

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘...

image

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

৩

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আ...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুন...

৪

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর...

image

‎২০২৭ সালের হজ: চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর ‎

৫

‎নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্...

  • company_logo