• লিড নিউজ
  • জাতীয়

‎দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

‎সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
‎
‎রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
‎
‎উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

মন্তব্য (০)





image

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

১

নিউজ ডেস্কঃ নিম্নতম মজুরি বোর্ডের সভা চলার মধ্যেই বিক্ষ...

image

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব...

২

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘...

image

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

৩

নিউজ ডেস্কঃ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আ...

image

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুন...

৪

নিউজ ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর...

image

‎২০২৭ সালের হজ: চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর ‎

৫

‎নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্...

  • company_logo