• সমগ্র বাংলা

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হলে তাকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যায় সে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে।

স্থানীয়দের ভাষ্য, ঝর্ণা নিয়মিত টিকটক ভিডিও তৈরি করে। সম্প্রতি তার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে একটি কক্ষে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। তবে পুলিশের আসার খবর পেয়ে পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তার স্ত্রীর উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

মন্তব্য (০)





image

বেনাপোলে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হ্...

১

​বেনাপোল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত​ সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকো...

image

বৃষ্টির ফাঁদে অসহায় নওগাঁর কৃষক

২

নওগাঁ প্রতিনিধি: উত্তরের খাদ্যভান্ডার নওগাঁর মাঠজুড়ে এখন সোন...

image

গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

৩

নিজস্ব ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আবারও বেতন বৃদ্ধ...

image

গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্...

৪

নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর বন্ধ ...

image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্র...

  • company_logo