• লিড নিউজ
  • জাতীয়

‎সরকার হাজংদের ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনবে: ডেপুটি স্পিকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হাজং সম্প্রদায়ের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

‎শনিবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর স্কুল মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একসময় এ অঞ্চলে হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের প্রচুর অর্থ-সম্পদ ও ঐশ্বর্য ছিল। নানা কারণে সময়ের সঙ্গে তাদের সেই অবস্থান সংকুচিত হয়েছে। পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্য দেশ-বিদেশে পরিচিত করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে।
‎
‎তিনি বলেন, ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যা-ই হোক, দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সবাইকে নিয়ে বাংলাদেশকে ‘রংধনু জাতি’ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
‎
‎ডেপুটি স্পিকার আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের আন্দোলন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় সব শ্রেণি-পেশার মানুষ ত্যাগ স্বীকার করেছেন। তাই অর্জিত গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‎
‎দেশকে কোনো ব্যক্তি বা পরিবারের সম্পত্তিতে পরিণত হতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা কোনো একক ব্যক্তির অবদানে আসেনি। সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ত্যাগের মধ্য দিয়েই দেশ স্বাধীন হয়েছে।
‎
‎অনুষ্ঠানে উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় পুলিশ প্রশাসন, বিজিবি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হাজং সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্র...

১

নিউজ ডেস্কঃ ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠ...

image

কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ...

২

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জলবায়ু তহবিলে অনুদান কমার প্রবণতার মধ্...

image

‎ঢাকার বাতাসের কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে লাহোর

৩

নিউজ ডেস্কঃ ঢাকার বাতাসে তুলনামূলক উন্নতি হয়েছে। গত দুই দিনে...

image

বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক আজ

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা...

image

জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৫

নিজস্ব ডেস্ক : ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে...

  • company_logo