• জাতীয়

৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর দুই দিন পিছিয়েছে।সরকারি আদেশ দেখুন

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।মতামত কলাম পড়ুন

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে একই দিন তিনি কুষ্টিয়া সফরে আসবেন। এ সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।


দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে জেলার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেড পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসতে পারে। প্রতিষ্ঠান দুটির অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগের সম্ভাবনা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন জেলাবাসী।


এ ছাড়া নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৩০ নভেম্বরের সম্ভাব্য সফরকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সফরের নতুন তারিখ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জাতীয় এসএমই মেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

নিজস্ব ডেস্ক : দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিক...

image

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

২

নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র...

image

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস ...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জন...

image

২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পে...

৪

নিউজ ডেস্কঃ সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করত...

image

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা সমাধান ক...

৫

নিউজ ডেস্কঃ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত ক...

  • company_logo