• আন্তর্জাতিক

শি’র প্রশংসায় ট্রাম্প, আসছে আরও বাণিজ্য চুক্তি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে এ পর্যন্ত ২০টিরও বেশি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। এ ছাড়া বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে আরও বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই এসব চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি জানান, যেসব দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে এ সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশও রয়েছে।

ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই বেশ কয়েকটি বড় দেশের সঙ্গে আমাদের অনেক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।’

এ সময় সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের আতিথেয়তা দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

আগের সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘গত রাত ছিল অবিশ্বাস্য। সত্যিই অসাধারণ একটি আয়োজন ছিল।’

এরপর শি জিনপিংয়ের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনি অবিশ্বাস্য কাজ করেছেন। আপনি একজন অসাধারণ নেতা।’

এপেক সম্মেলনে ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন নতুন বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি উঠে এসেছে, অন্যদিকে চীনা প্রেসিডেন্টের প্রতি তার প্রকাশ্য প্রশংসাও আলোচনায় এসেছে।

মন্তব্য (০)





image

তাইজ প্রদেশে ইয়েমেনী বাহিনী সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে

১

‎নিউজ ডেস্ক: ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথি গোষ্ঠীর সংঘর...

image

১৯ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

২

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজ...

image

ঘূর্ণিঝড় ‘আকভানের’ গতিপথ পরিবর্তন, আঘাত হানবে কোথায়?

৩

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান&rsq...

image

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলমানরা

৪

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর জায়গা খ্...

image

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধ...

৫

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন...

  • company_logo