• আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছে মুসলমানরা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর জায়গা খ্রিষ্টানদের কাছ থেকে মুসলিমদের দখলে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির নতুন এক গবেষণা বলছে, বর্তমান জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।

পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। অর্থাৎ, প্রায় পাঁচ কোটি বেশি মানুষ নিয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারে মুসলিমরা।

গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ তুলনামূলক বেশি জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। ধর্ম পরিবর্তনের চেয়ে জন্মহারের পার্থক্যই জনসংখ্যা বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখছে।

২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি। আর মুসলিমের সংখ্যা ছিল ২০২ কোটি। তবে আগামী কয়েক দশকে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়বে বলে ধারণা করছে গবেষণা সংস্থাটি।

পিউর পূর্বাভাস অনুযায়ী, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা ৩৬০ কোটি ছাড়াতে পারে। তখন তারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ হবে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৩০০ কোটি।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া।

পিউ রিসার্চ সেন্টার ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর জনসংখ্যা নিয়ে এই পূর্বাভাস তৈরি করেছে। এতে জন্মহার, বয়সের গঠন, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নেওয়া হয়েছে। গবেষণাটিতে ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

তবে গবেষকেরা বলছেন, এগুলো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে কী হতে পারে, তার হিসাব।

মন্তব্য (০)





image

উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধ...

১

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন...

image

১৩ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ কর...

২

নিউজ ডেস্কঃ কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহ...

image

৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশি, বৃহত্তম ...

৩

আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র ৯ বছর পরই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশ...

image

ইরান যুদ্ধ শেষ করতে চীন-রাশিয়ার সাহায্য লাগবে না: ট্রাম্প

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ...

image

ইরানের কাছে এখনও অন্তত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র আছে

৫

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা প্রায় ৯ ম...

  • company_logo