ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৃহস্পতিবার (১৯ নভেম্ব) সৌদির রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ছাড়াও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধান উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের মধ্যে আলোচনা থমকে রয়েছে।
এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যেও উত্তেজনা বাড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠীর জায়গা খ্...
নিউজ ডেস্কঃ কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহ...
আন্তর্জাতিক ডেস্ক : আর মাত্র ৯ বছর পরই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবচেয়ে বেশ...
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীন কিংবা রাশিয়ার কোনো ...
আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা প্রায় ৯ ম...

মন্তব্য (০)