প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ আর্থিক অন্তর্ভুক্তিতে পুরুষের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে নারীরা— এমন তথ্য উঠে এসেছে 'ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫'-এ।
বুধবার (১৮ নভেম্বর) জরিপের তথ্য প্রকাশ করে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)।
এতে জানানো হয়, দেশে আর্থিক সেবার গ্রাহক সবচেয়ে বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে। এমএফএসে হিসাব রয়েছে ২৫ কোটি, যার মধ্যে নারীদের হিসাব ১০ কোটি।
জেলাভিত্তিক আর্থিক অন্তর্ভুক্তির হারে শীর্ষে রাজবাড়ী, ৮৩ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে সিরাজগঞ্জ, ৪৬ দশমিক ৮ শতাংশ।
আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে আগামী ৫ বছরে ৭০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে সংস্থাটি। এ জন্য নিয়মিত তথ্য-উপাত্ত সংগ্রহ, নারীদের জন্য বিশেষ আর্থিক সেবা চালু এবং নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এসময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান জানান, আর্থিক অন্তর্ভুক্তির সীমাবদ্ধতা দূর করার কাজ চলছে।
News Desk: Commerce Minister Khandaker Abdul Muktadir has assured that necess...
News Desk: The country received US$2.132 billion in remittances during the fi...
নিউজ ডেস্ক : চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ...
নিউজ ডেস্ক : কসোভোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াত...

মন্তব্য (০)