• জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪ জেলায় ৪৪ প্লাটুন বিজিবি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্ক: শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন ২০ প্লাটুন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন রয়েছেন ১৫ প্লাটুন।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য (০)





image

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১

‎নিউজ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণনালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন...

image

মিরপুরে পরিস্থিতি শান্ত, সতর্ক অবস্থানে পুলিশ

২

‎নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজ...

image

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদ...

image

সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ‎এনআইডি সেবায় জিরো...

৪

নিউজ ডেস্কঃ এনআইডি সেবায় জিরো টলারেন্স চায় ইসি। সেবা নিশ্চিত...

image

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ...

৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের আগুন ল...

  • company_logo