ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ধৈর্য ধরছে। তবে আত্মরক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে পারবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি একজন সংসদ সদস্যের বাড়িতেও হামলা চালিয়েছে। আগুন দিয়ে মানুষ পোড়ানোই তাদের স্বভাব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আজ হোক, কাল হোক— ভিডিও ফুটেজ দেখে যারা থানা জ্বালিয়েছে, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে, পুলিশের গায়ে হাত দিয়েছে এবং গাড়ি পুড়িয়েছে, তাদের সবাইকে আইনের হেফাজতে নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে তথাকথিত পতিত শক্তি, যারা পালিয়ে গেছে, তারা রাজনীতি করতে পারবে না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দলটির চরিত্রে ভদ্রতা, সভ্যতা ও গণতন্ত্রের চর্চা নেই; বরং রয়েছে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জন্য নিজেদের অগ্রহণযোগ্যতা প্রমাণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সীমান্তের ওপার থেকে উসকানিদাতাদের পাতা ফাঁদে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
News Desk: Twenty-five interns working at the Office of the Attorney General ...
Staff Reporter: A 148-member delegation of teachers and students from the con...
News Desk: State Minister for Fisheries and Livestock and Member of Parliamen...
নিউজ ডেস্ক: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন...
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কাম...

মন্তব্য (০)