• আন্তর্জাতিক

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে, এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ পাঠানোর আগে সমন্বয় করারও আহ্বান জানিয়েছে তেহরান।

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হচ্ছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি ইরান। তবে অতীতে তারা এ ধরনের মাইন পেতে রাখার কথা জানিয়েছিল। 

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে ট্যাংকারগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। যেসব দেশ ও কোম্পানির জাহাজ এই পথে চলাচল করে, তাদেরও আগেভাগে ইরানের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তেহরানের দাবি, জাহাজ চলাচলের ক্ষেত্রে এই নির্দেশনা প্রায় প্রতিদিনই লঙ্ঘন করা হচ্ছে। ইরানের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কিংবা মাইন পাতা রয়েছে এমন নৌপথ দিয়ে জাহাজ চলাচল করায় এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।

ইরান বলছে, এ ধরনের নির্দেশনা অমান্য করে জাহাজ চলাচল অব্যাহত থাকলে হামলা ও সংঘর্ষের মতো ঘটনা ঘটতেই থাকবে। দেশটির দাবি, আজ এমন পাঁচটি এবং গতকাল চারটি ঘটনা ঘটেছে।

তবে হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পাতা হয়েছে কি না, সে বিষয়ে ইরানের অবস্থান এখনো পরিষ্কার নয়।

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo