• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। পাশাপাশি দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বলে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে এসব শর্ত দিয়েছে ভারত। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তবে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান রণধীর জয়সওয়াল।

মন্তব্য (০)





image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

২

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৩

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৪

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

৫

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

  • company_logo