• আন্তর্জাতিক

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ বিদেশি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আসা শতাধিক বিদেশি বক্তার প্রবেশে বাধা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। অনুমোদন পাওয়ার পরও ১১৫ জন বক্তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কিংবা তাদের ভিসা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর এ তথ্য জানিয়েছেন।

প্রবেশের অনুমতি না পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন নরওয়ের এক সাংবাদিক। এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় এসেছিলেন তিনি।

কংগ্রেসের সংসদ সদস্য ও জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শশী থারুর জানান, সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছিলেন মোট ৩১৫ জন বিদেশি বক্তা। কিন্তু পরবর্তী সময়ে তাদের মধ্যে ১১৫ জনের প্রবেশ আটকে দেওয়া হয়েছে অথবা ভিসা বাতিল করা হয়েছে।

তার ধারণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে থারুর প্রশ্ন তোলেন, কোন আইনের কোন ধারার ভিত্তিতে সরকার এমন পদক্ষেপ নিয়েছে, তা পরিষ্কার নয়।

তিনি আরও বলেন, একটি গর্বিত গণতান্ত্রিক দেশ সমালোচনার ভয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ভিন্নমত ও বিভিন্ন কণ্ঠস্বরকে দমিয়ে রাখার চেষ্টা করছে—এটি অত্যন্ত লজ্জাজনক।

ভিসা বাতিল হওয়া নরওয়ের সাংবাদিক হেলে লিং বুধবার জানান, ভারতে আসার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ আগেই তার ভিসা বাতিল করা হয়। গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক।

এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ভারতের এডিটরস গিল্ড। সংগঠনটির মতে, ভিসা বাতিলের এই সিদ্ধান্তে আমলাতান্ত্রিক ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত পাওয়া যায়। কেন এসব ভিসা বাতিল করা হয়েছে, সরকারকে তার ব্যাখ্যা প্রকাশের পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার ভারতের হায়দরাবাদে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে আলোচনা হওয়ার কথা।

এদিকে ভিসা বাতিল ও বিদেশি প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা এএফপি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

২

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৩

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৪

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

image

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

৫

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নি...

  • company_logo