ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বিরোধীদের অনুমতির প্রয়োজন নেই ইসরাইলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ী জোট সরকারের। দেশটির অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামরিক সংযম দেখানোর আহ্বানের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাৎজ লিখেছেন, সেনাবাহিনী যেসব এলাকায় অভিযান পরিচালনা করছে, সেসব স্থানে হামলা চালানোর জন্য ‘বিরোধী দল বা কোনো আইনি কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন নেই’। তবে তিনি সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি।
কাৎজ আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার কারণে থেমে নেই এবং একই সময়ে চলমান রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অপেক্ষাও করছে না।’
বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ‘সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’ ছাড়া শক্তি প্রয়োগ করলে ইসরাইলের গণতন্ত্র এবং নাগরিকদের আস্থার ওপর ‘বিপর্যয়কর প্রভাব’ পড়তে পারে।
গত মাসে নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু বারবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন।
জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য আইজেনকোটের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন নেতানিয়াহু।
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

মন্তব্য (০)