ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব সরকার মঙ্গলবার সংসদীয় উপনির্বাচনে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছে।
মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার এবং সাঈদের দল পাকিস্তান মারকাজি মুসলিম লীগ (পিএমএমএল) মঙ্গলবার এনএ-৭৭ গুজরানওয়ালা আসনের উপনির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। এ সময় ক্ষমতাসীন দল প্রশ্ন তোলে, নিষিদ্ধ কোনো সংগঠন কীভাবে নির্বাচনে অংশ নিতে পারে।
পিএমএল-এনের রশিদ বশির ভির্ক ৪৩ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি পিএমএমএলের প্রার্থী মুহাম্মদ ইব্রাহিম গুজ্জরকে পরাজিত করেন। গুজ্জর পেয়েছেন ৩০ হাজার ভোট।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী আজমা বুখারি পিএমএমএলের সমালোচনা করে প্রশ্ন তোলেন, ‘রাষ্ট্রের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো কীভাবে নাম পরিবর্তন করে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে?’
রাজনীতিতে পিএমএমএলের অংশগ্রহণকে রাষ্ট্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন বুখারি। তিনি প্রশ্ন করেন, ‘সন্ত্রাসীদের সমর্থনপুষ্ট সংগঠনগুলো কীভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারে, সে বিষয়ে নজর দিতে আমরা পাকিস্তানের নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সহিংসতা ও সন্ত্রাসবাদের বয়ান পরাজিত হয়েছে, অন্যদিকে জনসেবা ও কর্মদক্ষতার বয়ান বিজয়ী হয়েছে।’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম বলেন, গুজরানওয়ালায় পিএমএল-এনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনগুলো এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআই) প্রধান প্রতিদ্বন্দ্বী সব পক্ষ নতুন নামে নির্বাচনে অংশ নিয়েছিল।
তিনি আরও বলেন, ‘তবু একজোট হয়েও তারা শোচনীয় পরাজয়ের মুখে পড়েছে।’
অন্যদিকে, ব্যাপক কারচুপি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে পিএমএমএল।
উল্লেখ্য, এর আগে পিএমএমএল ‘সরকারি পৃষ্ঠপোষকতা’ পেয়েছিল। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিনেটর তালাল চৌধুরী ফয়সালাবাদে দলটির কার্যালয় পরিদর্শন করে তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছিলেন। একইভাবে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের স্পিকার মালিক আহমদ খানও এক জনসভায় হাফিজ সাঈদের প্রশংসা করেছিলেন।
২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে চার দিনব্যাপী সংঘাতের সময় ভারতীয় হামলায় সন্ত্রাসী আস্তানায় নিহত নিষিদ্ধ ঘোষিত জামাত-উদ-দাওয়ার সদস্যদের জানাজায় পাঞ্জাব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।
নিউজ ডেস্ক : ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই টেলিভিশনে ...
নিউজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চি...
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই টেলিভিশনে এক সাক্ষাৎ...
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইউক্...
নিউজ ডেস্কঃ পাকিস্তানের সামরিক বাহিনীনির্ভর হাইব্রিড সর...

মন্তব্য (০)