• লিড নিউজ
  • জাতীয়

অবকাঠামো উন্নয়নে সরকারের পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার প্রকল্প: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প সরকারের পাইপলাইনে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‎
‎বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
‎
‎দেশের অবকাঠামো উন্নয়নে, সরকারের বড় অঙ্কের প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। বলেন, শুধু অবকাঠামো নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষাতেও।
‎
‎সামাজিক সুরক্ষার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের তত্ত্বাবধায়কদের জন্যও সহায়তার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। দরিদ্র পরিবারকে সহায়তা দিতে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান।
‎
‎মঙ্গলবার প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।
‎
‎এসময় সরকারি সেবা নিতে যাওয়া সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেন মীর শাহে আলম।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০০ ভর্তি

১

নিউজ ডেস্কঃদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ...

image

হাসিনার মৃত্যুদণ্ড: সংবিধানের ১০৪ ধারায় কী লেখা আছে?

২

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে বাংলাদ...

image

‎রাষ্ট্রপতির সঙ্গে এসএম হলের অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাক...

image

রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্র...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থা...

image

‎ওয়াইপা অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ

৫

নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসো...

  • company_logo